সর্বশেষঃ

ভোলায় কোস্ট ফাউন্ডেশন উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোলায় স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৩ এপ্রিল) বিকেলে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলা শাখা আয়োজিত সংস্থার জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইফতারপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রাজিব আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকতা ফিরোজ আলম, কোস্ট ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ডের নির্বাহী সদস্য মোবাশ্বির উল্যাহ চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল, জেলা পুলিশের প্রতিনিধি কাজল, কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলা নাগরিক কমিটির সভাপতি নুরুল ইসলাম।
কোস্ট ফাউন্ডেশন প্রকল্প সমন্বয়কারী ফজলুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কোস্ট ফাউন্ডেশন ভোলা সদর উপজেলা নাগরিক কমিটির সভাপতি মোকাম্মেল হক মিলন, এডভোকেট সোয়েব হোসেন মামুন, সাংবাদিক নেয়ামত উল্যাহ প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।