সর্বশেষঃ

বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র ৪৮তম জন্মদিন পালিত

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ’র ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল ভোলা জেলা বিজেপির আয়োজনে ভোলা নতুন বাজারস্থ বিজেপি কার্যালয়ে বর্ণিল আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে এ জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নূরনবী, ভোলা সদর উপজেলা বিজেপি’র সাধারণ সম্পাদক আবুল বশার বুলবুল, যুগ্ম সম্পাদক অনুপম দত্ত, সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল মিয়া, জেলা যুব সংহততি’র সভাপতি নুরে আলম ছিদ্দিকী টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক নাজিম উদ্দীন, জেলা ছাত্র সমাজের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক মোঃ কামাল উদ্দিন সরদারসহ জেলা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনে বিপুল সংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।