সর্বশেষঃ

ভোলায় কোস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোলায় স্থানীয় উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে রোববার বিকেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার যুগিরঘোল এলাকায় সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইফতারপূর্ব এক আলোচনা সভায় বক্তৃতা করেন কোস্ট ফাউন্ডেশনের পরিচালক তারিক সাইদ হারুন, সরকরি কৌসুলী (পিপি) এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, শিমুল চৌধুরী, কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী ফজলুল হক প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ মিরাজ হোসেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।