সর্বশেষঃ

ভোলায় ৮৮ প্যানেলের উদ্যোগে ইফতার, দোয়া ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশ ৮৮ ভোলা জেলা প্যানেলের উদ্যোগে শুক্রবার বিকেলে ইফতার, দোয়া অনুষ্ঠান, এতিমখানা, লিল্লাহ বোডিং এ গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর রোডের তৃষ্ণা রেস্টুরেন্টের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে ভোলা সদর উপজেলার পৌর শহরের নুর মসজিদ রোডের ইব্রাহিম মেমোরিয়াল মাদ্রাসা, ওসমান আলী পাটওয়ারী বাড়ির নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, আলীনগর ইউনিয়নের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, বায়তুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাসহ ছয়টি স্পটে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৮৮ ভোলা জেলা প্যানেলের শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর প্যানেলের বন্ধুূরা একসঙ্গে মিলিত হওয়ায় ওই সময়ে ৮৮ ভোলা জেলা প্যানেল ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানটি যেন মিলন মেলায় পরিনত হয়। ইফতার ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান মমতাজী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।