অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় একুশে টেলিভিশনের ২২তম বর্ষপূর্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) ২২ পেড়িয়ে ২৩শে পদার্পন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাধঁনের সঞ্চালনায় ও বাংলার কন্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বার, প্রেসক্লাব সাবেক সভাপতি এম এ তাহের, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, বিজেপি জেলা সাধারন সম্পাদক মুতাছিন বিল্ল্যাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম ফারুকুর রহমান, আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে একুশে টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অতিথিরা বলেন, স্বাধীনতার পরে দেশের সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টেলিভিশন, দেশের ক্লান্তি লগ্নে অসংখ্য ভূমিকা রেখেছে এই টেলিভিশন। এছাড়াও তারা বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা বলবে একুশে টেলিভিশন। মেহনতি মানুষের সুখ দুখের কাহিনী উঠে আসবে একুশে টিভির পর্দায় এবং একুশে টেলিভিশনের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি ভোলায় কর্মরত একুশে টেলিভিশন প্রতিনিধির সাফল্য কামনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আর টিভির জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, সময় টেলিভিশন ও দৈনিক সমকাল প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, যমুনা টেলিভিশন প্রতিনিধি এইচ এম জাকির, দৈনিক ভোলা নিউজ সম্পাদক মনিরুল ইসলাম, একাত্তর টেলিভিশন প্রতিনিধি কামরুল ইসলাম, এটিএন বাংলা প্রতিনিধি সিদ্দিকুর রহমান, বাসস প্রতিনিধি হাসনাইন আহম্মেদ মুন্না, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি আদিল হোসেন তপু, বিটিভি প্রতিনিধি মোহাম্মদ তইয়্যবুর রহমান, জেলা ছাত্রলীগ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ অনিক, দৈনিক আমাদের মাতৃভূমি’র প্রতিনিধি বেল্লাল নাফিজ, দৈনিক ভোলার বাণীর রিপোর্টার আরিফ হোসেন, দৈনিক আজকের ভোলার রিপোর্টার ইমতিয়াজুর রহমান, জাগো বাঙ্গালী রিপোর্টার আর.জে. শান্তসহ একুশে টেলিভিশন দর্শক ফোরামের সদস্যবৃন্দ।
