বাংলাদেশ স্কাউট ভোলা জেলার কাউন্সিল অনুষ্ঠিত

ভোলা জেলা স্কাউটের হাল ধরলেন অধ্যক্ষ শাফিয়া খাতুন

বাংলাদেশ স্কাউট ভোলা জেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২২ইং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন সম্পাদক ও কাচিয়া শাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেন কমিশনার নির্বাচিত হন।
কাউন্সিলে অন্যান্য নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, ১নং সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন আল ফারুক, ২নং সহ-সভাপতি সাবেক সম্পাদক জাকির হোসেন তালুকদার, ৩নং সহ-সভাপতি টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, ৪নং সহ-সভাপতি বাংলাস্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান, ৫নং সহ-সভাপতি চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহম্মদ, জেলা স্কাউট লিডার প্রভাষক মোঃ মনিরুল ইসলাম এবং জেলা কাব লিডার মোঃ ছিদ্দিক, সহকারী সম্পাদক ইকবাল শাহিন।
ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্কাউট সম্পাদক, স্কাউট কমিশনার, স্কাউট লিডার, কাব লিডার এবং নির্বাহী কর্মকর্তা মনোনিত দুইজন ডেলিগেটের সমন্বয়ে ৫৯ জন কাউন্সিলদের অংশগ্রহণের মধ্যদিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে অংশগ্রহণকারী সকল ডেলিগেটদেরকে ফুল দিয়ে বরণ করেন নেন জেলা স্কাউট দলের সদস্যরা।
ত্রৈ-বার্ষিক কাউন্সিল পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এছাড়াও জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, আমিনুল আকরাম এএলটি, নাহিদ মোর্শেদা মিশু এএলটি কাউন্সিলে উপস্থিত ছিলেন। নির্বাচিতরা জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মোঃ তৌফিক-ই-এলাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ স্কাউট ভোলা জেলার নবনির্বাচিত সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন বলেন, এই বিজয় শুধু আমার নয় এটি সকল কাউন্সিলগণের বিজয়। তারা আমাকে যোগ্য মনে করে জেলা স্কাউটের সম্পাদক নির্বাচিত করেছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবান জানাই। আমার উপর তারা যে দায়িত্ব অর্পন করেছেন আমি তা সকল স্কাউটারদেরকে নিয়ে ভোলা জেলা স্কাউটকে গতিশীল করার জন্য কাজ করে যাবো। আমি চেষ্টা করবো এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে নিয়ে পালন করতে। ভোলা জেলা স্কাউটকে দেশের মধ্যে একটি রোল মডেলে পরিণত করার চেষ্টা করবো। তবে এ জন্য সকল স্কাউটারগণসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।