সর্বশেষঃ

ভোলার পশ্চিম ইলিশায় জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা জাঙ্গালিয়া বাজারে জোরপূর্বক ১০টি গাছ কাটার অভিযোগ উঠেছে ব্যবসায়ী আমির হোসেন এর বিরুদ্ধে। তবে গাছগুলো আমির হোসেন এর বলে দাবী করেন তিনি। এই ঘটনায় ঘটনাস্থলে গিয়ে গাছকাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভোলা থানার এসআই নোমানের নেতৃত্ব পুলিশের একটি টিম।
অভিযোগকারী ছগির আহমেদ বলেন, এই জমি আমার পৈতৃক সম্পত্তি, জোরপূর্বক আমির হোসেন দখল করে আছে। আজ আবার আমার গাছ কেটে নিয়ে যাচ্ছে তাই আমি ৯৯৯ এ ফোন করে পুলিশ এনে বন্ধ করিয়েছি, কিন্তু তারা পুলিশের বাধা না মেনে আবারো গাছকাটা শুরু করেছে।
ছগির আহমেদ আরো বলেন, এই জমি নিয়ে ভোলার কোর্টে দেওয়ানী ১৬৪/১৮ মামলা চলমান রয়েছে তবে আমির হোসেনরা প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। এদিকে অভিযুক্ত আমির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এই গাছ ও জমি আমার, তাই আমার গাছ আমি কেটেছি।
ভোলা সদর থানার এস আই নোমান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং দুইপক্ষের যেহেতু আদালতে মামলা চলমান তাই সমাধান করে গাছ কাটার নির্দেশ দিয়েছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।