সর্বশেষঃ

ভোলায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিকার ও প্রতিরোধে ইনসিডেন্ট রেফারেল ব্যবস্থাপনায় ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর মাঠ পর্যায়ের কর্মী ও কমিউনিটি হেলথ ওয়ার্কারদের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ব্র্যাক আঞ্চলিক অফিসে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিসোর্স পারসনস উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, প্রতিটি মানুষের বিশেষ করে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব’ ব্র্যাক সকল কর্মসূচীর প্রোগ্রাম পার্টিসিপেন্টসহ কমিউনিটিতে জেন্ডার সমতা নিয়ে যে কাজ করছে তিনি তার ভূয়সী প্রসংশা করেন। এ সময় তাকে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচীসহ অন্যান্য কর্মসূচী সম্পর্কে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওরিয়েন্টেশন শেষে ব্র্যাকের এসডিসি কর্মসূচীর একজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ব্র্যাকের পক্ষ থেকে এ্যালবো ক্রচ প্রদান করেন। এ সময় ব্র্যাকের জেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।