সর্বশেষঃ

ভোলার রাজাপুরে সেই হেলাল মেম্বার বাহিনীর তান্ডব ॥ গুলিবর্ষন, দুুই পুলিশ আহত

ব্যবসায়ীর দোকান গণলুট

ভোলার রাজাপুরের ক্লোজার বাজারে ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট, বোমাবাজীর ঘটনা ঘটেছে। বুধবার (০৬ এপ্রিল) ইফতারের পর সন্ধ্যায় সেখানকার নাজিম ফকিরের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী নাজিম ফকির ও বাজারের ব্যবসায়ীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রাজাপুর ০৯ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিনের নেতৃত্বে তার অস্ত্রধারী গুন্ডাবাহিনী বাজারের সেই ব্যবসা প্রতিষ্ঠানে তা-ব চালায়। এ সময় হারুন ফকিরের গ্রুপ অর্থাৎ নাজিম ও নাসির ফকির গং এরা বাঁধা দিলে শিয়ালিরা ডাক চিৎকারের শব্দ করতে থাকে।
স্থানীয়রা জানান, মেম্বার গ্রুপের ডাক চিৎকারে নাজিদের দোকানের দোতলায় অবস্থান করতে গিয়ে আটকে পরেন নাসির ফকির এরা কজন, তারা আরও জানান দোকানটির দোতলায় অজানা কারনে আগুন ধরে গেলে বাজারের লোকজন তা নিভাতে সক্ষম হন। ঘটনার সময় ক্লোজার বাজারে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। বিষয়টি জানতে পেরে ফকির গ্রুপের আত্মিয় এক ব্যক্তি ইলিশা ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক ফরিদ হোসেনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছার আগেই ঐ ব্যক্তি মেম্বার গ্রুপের একজন চলমান মামলার আসামিকে আটক করলে তখনই পরিস্থিতি বেগতিক হয়ে পরে। এসময় সন্ত্রাসী তারেক হোসেন বাবু, হাসিব, মিন্টু, হানিফ, আলী, হুমায়ুন, সজীব, দ্বীন ইসলাম, ফয়সাল, আরিফ, চাঁন মিয়া, মানসুর আহমেদ সরদার সহ ১৫/২০ জনের লাঠিসোটাসহ পুলিশের সামনেই ধরধর ডাক চিৎকার দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় মো: জাকির হোসেন ও কামরুল নামের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বহু চেষ্টা ও লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে রাতের ঘটনার জের ধরে বৃহষ্পতিবার (০৭ এপ্রিল) সকালেও হেলাল মেম্বার শান্তি সৃংখলা বজায় রাখার জন্য ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম নিয়ে ক্লোজার বাজারে যায়। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মেম্বার হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। বর্তমানে অদ্ভূত পরিস্থিতিতে সেখানকার জনমনে চরম আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।