সর্বশেষঃ

ভোলায় ইসলামিক কমপ্লেক্স এর অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ভোলায় আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স এর অভিভাবক সমাবেশ ও কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকন্লজিক্যাল সাপোর্ট এর পরিচালনায় ১৯৯৯ সালে স্থাপিত হয়ে এযাবতকাল পর্যন্ত প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত অত্যন্ত কৃতিত্তের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (০২ এপ্রিল) হিফজুল কুরআন বিভাগসহ প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। সাবেক অধ্যক্ষ এম, ফারুকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আসিফ আলতাফ, বিশিষ্ট ডোনার রাসেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী ৭১ এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, একজন শিক্ষার্থী হিফজুল কুরআন সমাপন করে দ্বিনী শিক্ষার পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা লাভ করতে পারে এটি অত্যন্ত আকর্ষনীয় ও অদ্ভুত কারিকুলাম যা এ প্রতিষ্ঠানে রয়েছে। তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে, তাহলেই আপনি বা আপনার সন্তান কাঙ্খিত লক্ষে পৌছতে পারবেন।
তিনি ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে ব্যপক উৎসাহিত করে বলেন, আপনারা বিজ্ঞান নিয়ে গবেষণা করুন ও কাজ করুন তাহলেই দেশ প্রযুক্তি ও আর্থিক ভাবে উন্নতি লাভ করবে। সবশেষে মহিলা হিফজখানা করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ^াস দিয়ে তার বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেন, দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স একটি রোল মডেল। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা নদী ভাঙন রোধ করতে পেরেছি, রাস্তাঘাট উন্নত করতে পেরেছি। কিন্তু শিক্ষায় আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারিনি। আমরা যদি এ প্রতিষ্ঠানের মতো আরো কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি তাহলেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এম, ফারুকুর রহমান, আসিফ আলতাফ, আবু নোমান মোঃ সফিউল্যাহ, ওবায়দুর রহমান, হেলাল উদ্দিন, সোলায়মান ও প্রতিষ্ঠান প্রধান আঃ কাদের প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাও: মোহিববুল্লাহ।
ভোলায় ইসলামিক কমপ্লেক্স এর অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলায় আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স এর অভিভাবক সমাবেশ ও কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকন্লজিক্যাল সাপোর্ট এর পরিচালনায় ১৯৯৯ সালে স্থাপিত হয়ে এযাবতকাল পর্যন্ত প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত অত্যন্ত কৃতিত্তের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (০২ এপ্রিল) হিফজুল কুরআন বিভাগসহ প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। সাবেক অধ্যক্ষ এম, ফারুকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আসিফ আলতাফ, বিশিষ্ট ডোনার রাসেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী ৭১ এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, একজন শিক্ষার্থী হিফজুল কুরআন সমাপন করে দ্বিনী শিক্ষার পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা লাভ করতে পারে এটি অত্যন্ত আকর্ষনীয় ও অদ্ভুত কারিকুলাম যা এ প্রতিষ্ঠানে রয়েছে। তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে, তাহলেই আপনি বা আপনার সন্তান কাঙ্খিত লক্ষে পৌছতে পারবেন।
তিনি ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে ব্যপক উৎসাহিত করে বলেন, আপনারা বিজ্ঞান নিয়ে গবেষণা করুন ও কাজ করুন তাহলেই দেশ প্রযুক্তি ও আর্থিক ভাবে উন্নতি লাভ করবে। সবশেষে মহিলা হিফজখানা করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ^াস দিয়ে তার বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেন, দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স একটি রোল মডেল। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা নদী ভাঙন রোধ করতে পেরেছি, রাস্তাঘাট উন্নত করতে পেরেছি। কিন্তু শিক্ষায় আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারিনি। আমরা যদি এ প্রতিষ্ঠানের মতো আরো কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি তাহলেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এম, ফারুকুর রহমান, আসিফ আলতাফ, আবু নোমান মোঃ সফিউল্যাহ, ওবায়দুর রহমান, হেলাল উদ্দিন, সোলায়মান ও প্রতিষ্ঠান প্রধান আঃ কাদের প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাও: মোহিববুল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।