ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
মাকে নিয়ে মটর সাইকেল চালিয়ে প্রাণ গেল ছেলের

ভোলার সদর উপজেলায় লঞ্চ থেকে মাকে বাড়িতে নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়ামিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমানের ছেলে।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন ও ভোলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. হারুন সাংবাদিকদের জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইয়ামিন একটি মোটরসাইকেল নিয়ে তার মাকে ভোলা লঞ্চঘাট থেকে আনতে যান। পথে ভোলা চরসামাইয়া ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ইয়ামিন ঘটনাস্থলেই নিহত হন। পরে এক পথচারী তার রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দিলে ভোলা ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
