অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় র্যাবের অভিযানে ১ মন গাঁজাসহ মাদক কারবারি আটক।

ভোলায় র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’র অভিযানে ১ মন গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব ৮ এর ভোলা অস্থায়ী কার্যালয় থেকে এক প্রেসনোটের মাধ্যমে এই সংবাদ জানানো হয়। র্যাব জানায়, সিপিএসসি ভোলা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৯ মার্চ রাঁত পৌনে একটার সময় ইলিশা ফেরীঘাটে একটি প্রাইভেটকার তল্লাশী করে শাহেআলী @ শাহেল (৪০) নামের এক মাদক কারবারিকে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এই মাদক কারবারি কুমিল্লা জেলার দক্ষিন সোয়াগাঁজীর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
র্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ভোলা ক্যাম্পের ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
