অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যু সজ্জায় দিনমজুরের ছেলে

ভেলায় দিনমজুরের ছেলেকে হকিস্টিক ও ছুরিতে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত দিনমজুর ছেলে জিহাদ (১২) কে প্রথমে ভোলা সদর হাসপ াতালে পরে আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭মার্চ) দুপুরে ভোলা হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত জিহাদ ভোলা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড ভদ্রপাড়া এলাকার রিক্সাচালক মো. মাকসুদ এর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. মোশারেফ বলেন, দুপুর ২ টার দিকে আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো। হঠাৎ ১০ থেকে ১২ জন কিশোর এসে এই তিন কিশোরের মধ্যে জিহাদ নামের এক কিশোরের ওপর হামলা চালায়। এক পর্যায় তারা স্কুলের বেগ থেকে হকিস্টিক বের করে এলোপাথাড়ি মাতরে থাকে। পরে তাকে আমরা আমাদের মতো বাঁচানোর চেষ্টা করেছি। এবং তাৎখনিক হাসপাতালে পাঠানো ব্যবস্থা করেছে।
আহত জিহাদ এর মা হালিমা বেগম বলেন, সকাল বেলা আমার ছেলে বাড়ি থেকে বের হইছে। দুপুরে শুনি কোন পোলাপানে রাস্তায় ফালাইা মারছে। আমার ছেলে তো কারো ক্ষতি করে নাই। জিহাদ কারো সাথে ঝামেলায় জড়ানোর ছেলে না। সকালে বাড়ি থেকে ভালো বের হইয়া এখন সে মৃত্যুর দরজায় করা নাড়ছে। আমার ছেলের এই পরিনতি যারা করছে তাদের শাস্তির দাবি করছি।
জিহাদ এর বাবা মো. মাকসুদ বলেন, আমরা গবির মানুষ দিন আনি দিনখাই। অভাবে তারনায় পোলাডারে স্কুলে ভর্তী করাইতে পারি নাই। সব সময় নিজের লগে রাখছি। কামে গেলেও আামর লগে লগে রাখছি যাতে কোন ঝামেলা না জড়ায়। একদিন আমার লগে নেই নাই আর হেই ঝামেলার মইধ্যে পরছে।
নাম পোকাশে অনিচ্ছুক আহত জিহাদ এর একাধিক বন্ধু বলেন, সকালে আরিয়ানের নেতৃত্বে ভোলা সরকারি স্কুল থেকে ১০ থেকে ১২ জনের একটা গ্রুপ এ রব মাধ্যমিক বিদ্যালয় এসে নবম শ্রেণির শিক্ষার্থীর মারধর করে। তখন জিহাদ তা দেখতে পার। পরে ওইখান থেকে যাওয়ার পথে আরিয়ানের নেতৃত্বে জিহাদের উপর হামলা চালায়।
এদিকে ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার নাছরুমা ইসলাম জানান, দুপুর ২.৩০ এর দিকে গুরুতর আহত অবস্থা জিহাদ নামের এক কিশোর হাসপাতালে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ বিষয়ে মামলার কথা জানতে চাইলে মামলা চলমান রয়েছে বলে আহত জিহাদ এর পরিবার সূত্রে জানা যায়। আর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ভোলায় দিন দিন কিশোর গ্যাং এর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তাদের প্রতিরোধে আমাদের পুলিশের বিশেষ নজর রয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
