অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় সর্বোচ্চ মাদক উদ্ধারে ডিবি’র ওসিকে বিশেষ পুরস্কার প্রদান

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মাহবুবুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ভোলা জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধার করে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম ডিবির ওসি শেখ মাহবুবুর রহমান কে গত বুধবার বিশেষ পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করেন। এ উপলক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার ও জেলার বিভিন্ন থানার ওসিসহ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মাহবুবুর রহমান জানান, গত ফেব্রুয়ারি মাসে জেলা গোয়েন্দা পুলিশ ভোলার বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা টেবলেট, ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। মাদক বিক্রির অভিযোগে আটক করেছে ৩৩ জনকে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ২২টি। বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে এসব পৃথক মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, ডিবি পুলি ও থানা পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা গত ফেব্রুয়ারি মাসে জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৩০ কেজি ৫৫৯ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৫ পিস ইয়াবা টেবলেট, ৫ বোতল বিদেশি মদ ও ৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। শেখ মাহবুবুর রহমান গত বছরের ২৪ আগষ্ট ভোলা জেলায় ডিবির ওসি হিসাবে যোগদানের পর থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।
