সর্বশেষঃ

ভোলার দুই লক্ষাধিক জেলের দুর্দিন ॥ চাল পায়নি অনেক জেলে

মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরা বন্ধ থাকায় গত ২২ দিন ধরে বেকার হয়ে পড়েছেন ভোলার দুই লাক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞা থাকায় নদীতে যেতে পারছে না এসব জেলে। একদিকে নদীতে যেতে না পারা, অন্যদিকে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় জেলে পরিবারে চলছে দুর্দিন। তারা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে দরিদ্র এসব জেলে ও তাদের পরিবারের। ফলে অনেক জেলে পেশা ছেড়ে বিকল্প পেশায় চলে গেছেন। কেউ কেউ আবার বিকল্প পেশা খুঁজে বেড়াচ্ছেন। জেলে পুর্নঃবাসনের জন্য সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ দেয়া হলেও দীর্ঘ ২২ দিনেও অনেক জেলের কাছে পৌঁছায়নি সেই চাল। এতে কস্টে দিন কাটাচ্ছে জেলেরা।
এদিকে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছেন। তারা সেই মাছ ভোলার বাজারসহ ঢাকায় নিয়ে যাচ্ছে। আবার প্রশাসনও অভিযান চালিয়ে বহু জেলেকে আটক করে জেল-জরিমানা দিয়েছে। জব্দ করেছে জাল ও মাছ।
মঙ্গলবার সকালে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় বেশ কয়েকজন মাছ বিক্রেতাকে ইলিশ মাছ, পোয়া মাছ ও বাটা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করতে দেখা গেছে। সরেজমিনে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলা খাল মাছ ঘাটে গিয়ে দেখা গেছে কয়েকজন জেলে বসে অনেকটা অলস সময় কাটাচ্ছেন। কেউ আবার বসে জাল বুনছেন।
ওই ইউনিয়নের শিবপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জেলে মনির হোসেন বলেন, নদীতে এখন অভিযান চলছে। আমরা মাছ ধরা বন্ধ রেখেছি। স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। ২২ দিন অতিবাহিত হলেও এখনো কোন চাল পাইনি। তবে, শুনেছি ইউনিয়ন পরিষদে চাউল আইছে।
এ বিষয়ে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মঙ্গলবার দুপুরে ভোলার বাণী’কে বলেন, চাল বরাদ্দ এসেছে। কিন্তু এখনো বিতরণ করা হয়নি। তবে, আজ বুধবার বিতরণ করা হবে। এখনো জেলেদের জন্য বরাদ্দ চাল পাননি একই এলাকার জেলে মিজানুর রহমান। তিনি বলেন, ৩টি এনজিও থেকে ঋণ নিয়ে এখন তাদের কিস্তির টাকা দিতে হিমশিম খেতে হয়।
মৎস্য অফিস সূত্র জানিয়েছে, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মত এ বছরও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের নির্দেশ মানতে নদীতে যেতে পারছেন না জেলেরা। জাল-নৌকা তুলে ঘাটে নিয়ে রেখেছেন। তবে, পেটের টানে কিছু সংখ্যক জেলে নদীতে নামলেও তাদের আটক হয়ে জেল-জরিমানা গুনতে হচ্ছে। গত ২২ দিন ধরে পরিবার-পরিজন নিয়ে অভাবে দিন কাটছে জেলেদের। এ অবস্থায় দ্রুত চাল বিতরণের দাবি জেলেদের।
এদিকে জেলায় এক লাখ ৪৬ হাজার নিবন্ধিত জেলে থাকলেও জেলে পুর্নঃবাসনের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ এসেছে ৯৩ হাজার জেলের জন্য। এতে সবাই পাচ্ছেন না সেই চাল। ঋণ আর দেনা মাথায় নিয়ে কস্টে আছেন জেলেরা। অভিযান সফল করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ নিয়ে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালাচ্ছে মৎস্যবিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইতিমধ্যেই জেলার অধিকাংশ ইউনিয়নে জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। কিছু ইউনিয়নে চাল বিতরণ বাকী রয়েছে। তবে, আশা করা যায় আগামী ২/৩ দিনের মধ্যে সব জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে।
ভোলার দুই লক্ষাধিক জেলের দুর্দিন ॥ চাল পায়নি অনেক জেলে
শিমুল চৌধুরী ॥ মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরা বন্ধ থাকায় গত ২২ দিন ধরে বেকার হয়ে পড়েছেন ভোলার দুই লাক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞা থাকায় নদীতে যেতে পারছে না এসব জেলে। একদিকে নদীতে যেতে না পারা, অন্যদিকে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় জেলে পরিবারে চলছে দুর্দিন। তারা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে দরিদ্র এসব জেলে ও তাদের পরিবারের। ফলে অনেক জেলে পেশা ছেড়ে বিকল্প পেশায় চলে গেছেন। কেউ কেউ আবার বিকল্প পেশা খুঁজে বেড়াচ্ছেন। জেলে পুর্নঃবাসনের জন্য সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ দেয়া হলেও দীর্ঘ ২২ দিনেও অনেক জেলের কাছে পৌঁছায়নি সেই চাল। এতে কস্টে দিন কাটাচ্ছে জেলেরা।
এদিকে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছেন। তারা সেই মাছ ভোলার বাজারসহ ঢাকায় নিয়ে যাচ্ছে। আবার প্রশাসনও অভিযান চালিয়ে বহু জেলেকে আটক করে জেল-জরিমানা দিয়েছে। জব্দ করেছে জাল ও মাছ।
মঙ্গলবার সকালে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় বেশ কয়েকজন মাছ বিক্রেতাকে ইলিশ মাছ, পোয়া মাছ ও বাটা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করতে দেখা গেছে। সরেজমিনে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলা খাল মাছ ঘাটে গিয়ে দেখা গেছে কয়েকজন জেলে বসে অনেকটা অলস সময় কাটাচ্ছেন। কেউ আবার বসে জাল বুনছেন।
ওই ইউনিয়নের শিবপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জেলে মনির হোসেন বলেন, নদীতে এখন অভিযান চলছে। আমরা মাছ ধরা বন্ধ রেখেছি। স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। ২২ দিন অতিবাহিত হলেও এখনো কোন চাল পাইনি। তবে, শুনেছি ইউনিয়ন পরিষদে চাউল আইছে।
এ বিষয়ে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মঙ্গলবার দুপুরে ভোলার বাণী’কে বলেন, চাল বরাদ্দ এসেছে। কিন্তু এখনো বিতরণ করা হয়নি। তবে, আজ বুধবার বিতরণ করা হবে। এখনো জেলেদের জন্য বরাদ্দ চাল পাননি একই এলাকার জেলে মিজানুর রহমান। তিনি বলেন, ৩টি এনজিও থেকে ঋণ নিয়ে এখন তাদের কিস্তির টাকা দিতে হিমশিম খেতে হয়।
মৎস্য অফিস সূত্র জানিয়েছে, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মত এ বছরও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের নির্দেশ মানতে নদীতে যেতে পারছেন না জেলেরা। জাল-নৌকা তুলে ঘাটে নিয়ে রেখেছেন। তবে, পেটের টানে কিছু সংখ্যক জেলে নদীতে নামলেও তাদের আটক হয়ে জেল-জরিমানা গুনতে হচ্ছে। গত ২২ দিন ধরে পরিবার-পরিজন নিয়ে অভাবে দিন কাটছে জেলেদের। এ অবস্থায় দ্রুত চাল বিতরণের দাবি জেলেদের।
এদিকে জেলায় এক লাখ ৪৬ হাজার নিবন্ধিত জেলে থাকলেও জেলে পুর্নঃবাসনের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ এসেছে ৯৩ হাজার জেলের জন্য। এতে সবাই পাচ্ছেন না সেই চাল। ঋণ আর দেনা মাথায় নিয়ে কস্টে আছেন জেলেরা। অভিযান সফল করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ নিয়ে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালাচ্ছে মৎস্যবিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইতিমধ্যেই জেলার অধিকাংশ ইউনিয়নে জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। কিছু ইউনিয়নে চাল বিতরণ বাকী রয়েছে। তবে, আশা করা যায় আগামী ২/৩ দিনের মধ্যে সব জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।