অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
মরহুম নাজিউর রহমান (মঞ্জু)’র ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া

ভোলার কৃতিসন্তান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র প্রতিষ্টাতা চেয়ারম্যান, অবিসংবাদিত নেতা, আধুনিক ভোলার রুপকার, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জু’র ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা বিজেপি’র আয়োজনে বুধবার সন্ধ্যায় ভোলা নতুন বাজারস্থ বিজেপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুম নাজিউর রহমান মঞ্জু’র ব্যক্তিগত বর্নাঢ্য জীবন, রাজনৈতিক কর্মকান্ড ও ভোলায় তার উন্নয়নের সৃতিচারণ করে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নূরনবী, ভোলা সদর উপজেলা বিজেপি সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ আবুল বশার বুলবুল, যুগ্ম- সম্পাদক মোঃ আবুল বাছেত বাচ্চু, জেলা যুব সংহতি সভাপতি মোঃ নূরে আলম ছিদ্দিক টিটু, জেলা ছাত্র সমাজ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন প্রমূখ। অনুষ্টানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলা কোর্ট মসজিদ খতিব মাওলানা মোঃ মাকছুদুল ইয়ামিন।
