সর্বশেষঃ

ভোলা কালেক্টরেট স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভোলা শহরের ইলিশা বাসস্ট্যান্ডে ভোলা কালেক্টরেট স্কুলের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্কুলটির সভাপতি ও ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১২ টায় স্কুল ক্যাম্পাসে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশসাক বলেন, ভোলা কালেক্টরেট স্কুল হবে ভোলার সেরা বিদ্যাপীঠ। আর স্কুলটিকে শ্রেষ্ঠ স্কুলে পরিনত করার জন্য যা যা প্রয়োজন পর্যায়ক্রমে তাই করা হবে।
এক প্রশ্নের জবাবে কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ও ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আমি প্রশাসনের লোক হয়েও শুধু এ স্কুলটির জন্য প্রধান শিক্ষকের সম্মান পেয়েছি। তাই স্কুলটি সর্বদিক থেকে ভোলার শ্রেষ্ঠ স্কুলে রুপান্তরিত করার জন্য সর্বদা চেষ্টা করে যাবো।


ভবনের কাজ উদ্ভোদনের পর জেলা প্রশাসক চৌধুরী লাইব্রেরী কক্ষে প্রবেশ করলে কয়েকজন শিক্ষার্থী তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের এনডিসি জাহিদুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ নেয়াজ চন্দন, ভোলা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সালে মোঃ নুরনবী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন, জমিদাতা ইকবাল হোসেন চৌধুরী, কাজ বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান রিতা এন্টারপ্রাইজের ঠিকাদার মোঃ আব্দুর শহীদ ও মুনছুর আলমসহ ভোলা জেলা প্রশাসনে নবাগত ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্কুলে কর্মরত শিক্ষক মন্ডলি।
উল্লেখ্য, ২০১৯ সালে স্কুলটি যাত্রা শুরু করে। শুধু ভোলা নয়, সারাদেশের মত পিরোজপুর, ঝালকাঠি, বরগুনাসহ অন্যান্য জেলা শহরেও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ স্কুলগুলো যাত্রা শুরু করে। স্কুলটিতে প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী থাকলেও ভবনের সল্পতার কারণে অধিক ছাত্র-ছাত্রী ভর্তি করানো যাচ্ছেনা। তাই ভোলা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৮৮ লাখ ১ হাজার ৩৩০ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ হাতে নিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।