অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় এক মেম্বারের ২টি জাতীয় পরিচয় পত্র
গেজেট থেকে নাম বাতিলের দাবি প্রতিদ্বন্দ্বি প্রার্থীর

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নব নির্বাচিত মেম্বার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় একাধিকবার নাম অর্ন্তভুক্ত করাসহ নানা অভিযোগ উঠেছে। প্রত্যারণার আশ্রয় নিয়ে সাইফুল নিজেই একাধিক ভোট দিয়েছেন। এসব জাল জালিয়াতির কারণে তাকে গেজেটভুক্ত না করার দাবি জানিয়েছেন অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নিজাম উদ্দিন।
জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন অফিসারসহ বিভিন্ন দপ্তরে করা আবেদন অভিযোগ উল্লেখ করা হয়, মো. সাইফুল ইসলামের জাতীয় পরিচয় পত্র নং ৪৬০৮৫১৯০০৭, ভোটার নং ০৯০১১৭৩৯১৩৩০ এ পিতা-কাজল ইসলাম, মাতা-তহুরা বেগম, পেশা-বেকার, জন্ম তারিখ ০১ জানুয়ারী ১৯৮৯। ঠিকানা-মসজিদ বাড়ি, দড়িরাম শংকর, ভোলা সদর হিসেবে ১২৬৭ নং ভোটার তালিকার অন্তর্ভক্ত হয়। এ ভোটার তালিকা অনুযায়ী তিনি গত ৫ জানুয়ারীর নির্বাচনে ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে বিজয়ী হয়েছেন।
কিন্তু তার নামে একই ঠিকানায় আরেকটি জাতীয় পরিচয় পত্র ও ভোটার নম্বর রয়েছে। যার জাতীয় পরিচয় পত্র নং ৪৬৫৩৫৮১১৬৭, ভোটার নং ০৯০১১৭০০০৫৬৮। ভোটার তালিকার ক্রমিক ১০৫৪। এতে পিতার নাম ঠিক থাকলেও মায়ের নাম তফুরা বেগম ও পেশায় ছাত্র দেখানো হয়েছে। জন্ম তারিখ দেখানো হয়েছে ২১ নভেম্বর ১৯৯৪। ৫ জানুযায়ীর ইউপি নির্বাচনে সাইফুল ইসলাম একজন ব্যক্তি হলেও দুইবাবর ভোটাধিকার প্রয়োগ করেন। এনআইডি ও ভোটার তালিকায় একাধিকবার নাম নিবন্ধিত হওয়া, একাধিক ভোট দেয়া, মায়ের নাম, জন্মতারিখ ও পেশার অমিল থাকার বিষয়টি সম্পূর্ণ বেআইনি ও অনিয়ম উল্লেখ করে তার বিজয়ী বিষয়টি গেজেটভুক্ত না করার দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী নিজাম উদ্দিন। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানোর পরও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তবে বিজয়ী মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম জানান, ভুলবসত তার নামে ২টি জাতীয় পরিচয় পত্র থাকায় একটি বাতিল করার জন্য অনেক আগেই নির্বাচন অফিসের মাধ্যমে বাতিলের আবেদন করেছেন। অফিস থেকে বৈধটি রেখে অন্যটি বাতিল করা হয়েছে। দুইবার তালিকায় অর্ন্তভূক্তির বিষয়টি নির্বাচন অফিস করেছে বলেও তিনি জানান। একাধিক ভোট দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচন কমিশনের ডাটাবেজে অনেকের নামই একাধিবার অর্ন্তভুক্ত হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলামের নামের দ্বিতীয়টি বাতিলের জন্য অনেক আগে আবেদন করেছেন। বিষয়টি গণশুনানীও হয়েছে। কিন্তু সার্ভারে সংশোধন করে আপডেট করতে বিলম্ব হয়েছে।
