সর্বশেষঃ

ভোলায় দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা বিতরণ করা হয়। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক, বাংলারকণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


জেলা প্রশাসক অসহায় দুঃস্থ মানুষদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা তুলে দেন এবং সরকার ও জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি উক্ত আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, মানবিক সহায়তা হিসেবে ১৬.৫ কেজির নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল-১০ কেজি, ডাল-১ কেজি, লবণ-১ কেজি, চিনি-১ কেজি, চিড়া-২ কেজি, সয়াবিন তেল- ১ লিটার, নুডলস-৫০০ গ্রাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।