অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানালো নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ

ভোলায় জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে নব নির্বাচিত ভোলা সদর উপজেলার ১২ ইউপি চেয়ারম্যানগণ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও পুলিশ কার্যালয়ের হলরুমে পৃথক পৃথকভাবে এ শুভেচ্ছা জানানো হয়।

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন, দেশের অন্যান্য জেলায় নির্বাচনী সহিংসতা প্রাণ হানির ঘটনা ঘটলেও ভোলায় একটি প্রাণ হানির ঘটনাও ঘটেনি। পুলিশ সদস্যরা জনগণের যানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করেছে। জনগণের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে আপনাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে এবং মাদক নিমূর্লে আপনিরা আমাদের কে সঠিক তথ্য দিয়ে মাদক নির্মূলে সাহায্য করবেন।
জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্যেশে বলেন, আপনারা যারা নির্বাচিত হয়েছেন তারা বাল্য বিবাহের দিকে নজর দিবেন, যাহাতে কোন ভাবে বাল্য বিবাহ না হয়। তিনি আরো বলেন, আশা করি জনগণ যেই আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে সেই আশা পূরণে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন।
