সর্বশেষঃ

ভোলায় শিশু আইন ২০১৩ বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইউনিসেফের সহযোগীতায় শিশু আইন ২০১৩ বাস্তবায়নে ভোলা জেলার বিচার বিভাগ, পুলিশ ও সমাজসেবা বিভাগের সাথে সমন্বয় সভা আয়োজন করা হয়। শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইউনিসেফ এর বিভাগীয় প্রধান এ এইচ এম তৌফিক আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার থানার অফিসার ইনচার্জ, এবং সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।