অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
দরিদ্র পরিবারগুলোকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অনবদ্য প্রকল্প

১৯৯৮ এর প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আর্ত মানবতার সেবা ভোলার সীমানা ছাড়িয়ে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ২০১৯ এর মার্চে এফসিডিও এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে শুরু করে পিপিইপিপি (প্রসপ্যারিটি) প্রকল্প। লক্ষ্য হতদরিদ্রের টেকসইভাবে জীবন যাত্রার মানোন্নয়ন করা এবং সরকারি সুযোগ সুবিধার সাথে হতদরিদ্রদের পরিচয় করিয়ে দেয়া।
প্রসপারিটি প্রজেক্টের আওতায় বর্তমানে ৩টি উপজেলার ৬টি ইউনিয়নে ১১০০০ সুবিধাভোগী রয়েছেন।ভোলার বাইরে পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায়ও এই প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা হতদরিদ্রদের সেবাদান করছে। দরিদ্রদের দূর্যোগ মোকাবেলা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। করোনাকালীন সময়ে ভোলার ২২৩৪ টি পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে ৯০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ১৫১৫ টি পরিবারকে গবাদি পশু, কৃষিপণ্য ও সেলাই মেশিন দিয়ে আয়বর্ধনমূলক কাজে সহায়তা করা হয়েছে। প্রতি ইউনিয়নে প্রতিবন্ধী ফোরাম গঠন করে নতুন প্রতিবন্ধীদের সুবর্ণ কার্ড ও ভাতা প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে এর অধীনে। এছাড়াও নারীর ক্ষমতায়ন এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করা হচ্ছে।
সরকারি লাল ফিতার ঝামেলা এড়িয়ে সহজেই যেন বৃদ্ধ জনগনের হাতে সরকারি ভাতা পৌছে যায় তার জন্য কাজ করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
চর মন্তাজ ইউনিয়নের চান মিয়া (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬২)কে দেখার মত কেউ নেই।তার সন্তানরা বিবাহ করে আলাদা। তাকায় না পিতামাতার দিকে। তারা কোন সরকারি ভাতাও পাচ্ছেন না। প্রসপারিটি প্রজেক্টের আওতায় তারা জীবিকা নির্বাহের জন্য ছাগল, মুরগি ও অন্যান্য কারিগরি সহায়তা পেয়েছেন।
তিনি বলেন,”আমার নতুন বাচার ঠাই হলো। জন উন্নয়নের সাহায্যে ভাতার ব্যবস্থা হলে এই বয়সে একটু শান্তিতে থাকার আশা করি। এই প্রকল্পের সমন্বয়কারী মো আবু বকর এর আশাবাদ, প্রকল্প শেষ হলে আমাদের প্রকল্পের আওতায় প্রতিটি দরিদ্র পরিবারের জীবন যাত্রার মান উন্নত হবে ও সমাজে প্রতিষ্ঠিত পরিবার হিসাবে গণ্য হবে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন একই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের দরিদ্র মানুষদের মুখে শান্তির হাসি ফুটলেই আমাদের এই কষ্ট স্বার্থক।
