অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলার চর চটকিমারায় প্রাণি সম্পদ লালন পালনে ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চটকিমারায় প্রাণি সম্পদ লালন পালনে ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এলআরএমপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আযোজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভেটিরিনারি সার্জন ডাঃ শাহিন মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যাবস্থাপক মোঃ কামরুল হাসান, উপ-ব্যাবস্থাপক মোঃ মাহমুদুর রহমান ও ডাক্তার খলিলুর রহমান। প্রশিক্ষণে প্রাণি সম্পদ লালন পালন কারী ৩০জন নারী অংশ গ্রহণ করে।
