অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলার ভেলুমিয়ার চর মোহাম্মদে গবাদি পশুর টিকা ক্যাম্প

সুইস এজন্সি ফর ডেবলপমেন্ট কোপারেশন (এসডিসি) অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (এলআর এমপি) মডেল-২ এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর মোহাম্মদে গবাদি পশুর খুরা রোগের টিকা প্রদান করা হয়েছে। জেলা প্রাণি সম্পদ দপ্তর থেকে ক্ষুরা রোগের এ টিকা দিয়ে সহযোগিতা করে।

টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, উপ-ব্যাবস্থাপক কৃষিবিদ মোঃ মাহামুদুর রহমান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির, উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রাণি সম্পদ কর্মকর্তা সুশংকর দে সুপ্ত, সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ কামরুজ্জামান ও খলিলুর রহমান। ক্যাম্পে প্রায় ৮০০ গবাদি প্রাণিকে (গরু-৩৫০ ও মহিষ-৪৫০) ক্ষুরা রোগের টিকা ও কৃমিনাশক প্রদান করা হয়।
