ভোলায় ৪ বছর ধরে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি বন্ধ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা বিপাকে
করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি এখন বেইলী রোডের সরকারি বাসায় আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সোমবার দুপুরে অ্যাটর্নি জেনারেল বলেন, রোববার থেকেই শরীরটা খারাপ লাগছিল। এরপর করোনা টেস্ট করানো হলে পজেটিভ আসে। বাসায় আছি। সবাই দোয়া করবেন।
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ওই পদে নিয়োগ পান জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন। সুত্র : সমকাল।
