সর্বশেষঃ

ভোলার আলীনগরে ইউপি নির্বাচনে হেরে এলাকা ছাড়া মেম্বার প্রার্থীসহ ১৫ নেতা-কর্মী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর থেকে এলাকা ছাড়া হয়েছেন ভোলার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী জুয়েল মাল অন্তত ১৫ নেতা-কর্মী। জুয়েল মাল ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে গত ৫ই জানুয়ারী নির্বাচনে পরাজিত হন। ফল ঘোষণার পর থেকেই বিজয়ী মেম্বার মাকসুদুর রহমান কর্মী-সমর্থকদের অব্যাহত হামলা ও মারধরের ভয়ে তারা এলাকা ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে।
সরজমিন তালতলী এলাকায় দেখা যায়, এলাকা ছেড়ে আসা জুয়েল মাল (৩৮) নামে মেম্বার প্রার্থীর বৃদ্ধা মা মমতাজ বেগম (৬৫) ছেলের সন্ধানের জন্য বসে কাঁদছেন। এ সময়ে তিনি বলেন, ১২ দিন হইছে আমার পোলাগো দেহা নাই। আমার ছেলে ভোটে দাঁড়াও তে মাসুদ মেম্বার ও তার লোকজন ভোটের মধ্যে জুয়েল কে বসনোর অনেক চেষ্টা করেছিলো। ভোটের সময় থেকে শুরু এখনো আমার বাসার সামনে মাকসুদের লোকজন বোম মারে, যারা জুয়েলের সমর্থন করছি তাদেরও হুমকি দিচ্ছে।
এছাড়া আমাদের বসত ভিটা দখলের পাতারা করছে তারা। আমার পাঁচ ছেলে ইকবাল (৪০), জুয়েল (৩৮), সোহেল (৩৬), সোহেব (৩৪), রাজ মিয়া (২৮) সহ জুয়েলের কর্মী মোঃ সবুজ (৩৪), আল-আমিন (৩০), বিল্লাল (২৮), মোতালেব (১৮), সাব্বির আলী (১৭) আয়াবু আলী (২০) ও ফারুক (৫৫) সহ অনকে এলাকায় আসতে পারে না। তারা বিভিন্ন জায়গায় তাদের এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভোটে হার-জিত আছে, তাই বলে এইরকম অত্যাচার আর সইতে পারছিনা। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি তারা দ্রুত এটার সমাধান দেন।
এ ব্যাপার অভিযুক্ত মাকসুদুর রহমানের সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয় আমি কিছুই জানি না। নির্বাচন শেষে আমি ঐ প্রার্থী বাড়ীতে গিয়ে বলে আসছি নির্বাচনে শেষ আমার কোন বিপক্ষও নেই, আমার সবাই মিলেমিশে এলাকার উন্নয়নের জন্য এক সাথে কাজ করে যাবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।