অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২৩টি বছর অতিক্রম করে ৫১টি শাখা নিয়ে ২৪ শে পা রাখলো হাজারো বেকারের কর্ম সংস্থানকারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। এ উপলক্ষে মসজিদে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। সংস্থার মসজিদে শনিবার আছর বাদ এ উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে সংস্থার পরিচালক, অতিরিক্ত পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
