সর্বশেষঃ

ভোলায় তোফায়েল আহমেদ এমপি’র মায়ের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত

দাদু এবং বাবার জন্য সকলের কাছে দেয়া চেয়েছেন ডাক্তার মুন্নি

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, ৬৯’র মহানায়ক, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদের মাতা ফাতেমা খানম এর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুর ২ টায় কোড়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে এক দোয়ার আয়োজন করা হয়।


এ সময় জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে তোফায়েল আহমেদ টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে ডাক্তার তাসলিমা আক্তার মুন্নি। তাকে সহযোগিতা করেন দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী ও ২বারের সফল চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন। এ সময় তোফায়েল আহমেদের কন্যা ডাক্তার মুন্নি পিতার জন্য এবং তার মৃত দাদুর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।