শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সাইফুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা

বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভোলা জেলার পুলিশ সুপর মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) নভেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলা সদর মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা, সদর কোর্ট পুলিশ, শহর ও যানবাহন শাখা, ভোলা এর পক্ষ থেকে পুলিশ সুপার ভোলা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার সকলকে ধন্যবাদ জানান এবং এই সাফল্যের ধারা অব্যাহত রেখে পুলিশি কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ০৭ ডিসেম্বর মঙ্গলবার বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে বরিশাল রেঞ্জের নভেম্বর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরুস্কারে ভূষিত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।