সর্বশেষঃ

আদর্শ সততা ও দক্ষতার নিরিখে মনোনয়ন দিতে হবে

ভেদুরিয়া ইউপি নির্বাচন ২০২২, কে হবে নৌকার কান্ডারী ?

ভোলা সদর উপজেলায় আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাঁপে ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী আসছে ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের মধ্যে দিয়ে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রায় ২৪ হাজার নারী ও পুরুষ ভোটার নির্দিষ্ট সময়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইউনিয়নে সম্ভাব্য ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে আবাস পাওয়া যাচ্ছে। ইতিমোধ্য ২৯ নভেম্বর স্থানীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে ইউনিয়ন ডেলিগেট ভোটে নতুন প্রার্থী আব্দুল হাই মাষ্টার ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়ে প্রাথমিকভাবে মনোনয়ন বোর্ডের আর্কষণ কেড়েছেন। এনিয়ে চলছে ইউনিয়ন জুড়ে নানান জল্পনা কল্পনা। তাহলে কে হবে পরিষদের পরবর্তী চেয়ারম্যান ?
ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সাধারণ কর্মী ও সমর্থকরা বলছেন অন্য কথা। তারা বলছেন, আগামী নির্বাচনে যাহাতে ভেদুরিয়া ইউনিয়নে একটি সুন্দর পরিষদ প্রতিষ্ঠিত হয়। যাহাতে ভেদুরিয়ায় ইউনিয়ন পরিষদে একজন সৎ, যোগ্য, মেধাসম্পন্ন ও চরিত্রবান প্রতিনিধি নির্বাচিত হয়। কালো টাকার মালিক, অসৎ ব্যবসায়ী, দুর্নীতিবাজদের কোনোভাবেই যেন মনোনয়ন না পায়। এছাড়া স্বাধীনতা বিরোধীদের দূরে রাখতে হবে। যোগ্য ও শান্ত মেজাজের জনবান্ধব প্রতিনিধি নির্বাচন করতে হবে। ধান্দাবাজ আর কালো টাকার মালিকদের মনোনয়ন দিয়ে ভেদুরিয়া আওয়ামীলীগের গরীব কর্মী-সমর্থকদের পেটে লাথি না মারার অনুরোধ করছেন। এই জন্য তাদের সঠিক ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রবীণ রাজনীতিবিদ, ভোলা সদর আসনের সাংসদ, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদের সহযোগীতা কামনা করছেন। তারা সহযোগীতা কামনা করছেন, জেলা ও উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কমিটির কাছেও।
জানা গেছে, ৯.৭৬৫ বর্গমিটারের এই ইউনিয়নে সাধারণ ভোটররা ভাবছেন নিজেদের কথা। এই ভোটে কে হবে তাদের কর্তা ? একজন অসৎ লোককে ভোট দেয়া মানে আগামী ৫ বছর এর কর্মফল ভোগ করা। এমন লোককে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবেন, যার কাছে গিয়ে উচু গলায় নিজের সমস্যাগুলো খুলে বলতে পারেন। শালিসের নামে টাকা আদায়, বিচারের নামে গরীবদের সর্বশান্ত লুট করা, বালি দস্যু-ভূমি দস্যুদের মদদ দাতাতের ভোট দেয়া থেকে তারা বিরত থাকবেন। তারা মিথ্যাবাদী বাঁচাল প্রার্থীদের ইভিএমএ এর মাধ্যমে বর্জন করবেন বলে জানান।
তারা মনোনয়ন বোর্ডের ডেলিগেট ভোট প্রত্যাখান করে বলছেন, ডেলিগেট ভোটের আগের দিন কয়েক লক্ষ টাকার ভোট কেনা বেঁচা হয়েছে। যারা ভোট কিনে নেতাদের দৃষ্টি কেড়েছেন এবারের নির্বাচনে ঐ ধরনের প্রার্থীকে ভোটের মাধ্যমে প্রতিহত করবো।
ভেদুরয়া ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা বলছেন, আদর্শ সততা ও দক্ষতা যাচাই করে নৌকার কান্ডারী নির্বাচিত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের বেশি দেরি নেই। একটি ভূল সিদ্ধান্ত কখনই আমাদের সাংঠনের জন্য ভাল বার্তা নিয়ে আসবেনা। আমরা বর্তমানে যে ভাবে সু-সংগঠিত আছি আগামী সংসদ নির্বাচনেও যাহাতে এভাবে সু-সংগঠিত থেকে নৌকার জন্য কাজ করতে পারি সে দিকে ভোলার অভিবাবক জননেতা তোফায়েল আহমেদকে নজর দিতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।