ভোলায় মসজিদের বাথরুম মুসল্লীদের ব্যবহার করতে দিচ্ছেনা কমিটি, জনগণের ক্ষোভ

ভোলায় মসজিদের কমিটি মুসল্লিদের মসজিদের বাথরুম গুলো ব্যবহার করতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌমুহনী বাজারের মুসা মিয়া জামে মসজিদের সামনে দুটি বাথরুম নির্মান করা হয়েছে লালমোহনের উপজেলা গণস্বাস্থ্যের অর্থায়নে। উক্ত বাথরুম গুলো দীর্ঘ দিন তালা লাগানো আনুমানিক ৩ থেকে ৪ বছর যাবৎ বন্ধ রয়েছে মসজিদের কোন মুসল্লিকে বাথরুম গুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এতে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছে।
এ ব্যাপারে মসজিদ কমিটির সেক্রেটারি জামাল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বাথরুম গুলো মসজিদ কমিটির অনুমতি ছাড়া তৈরি করা হয়েছে, তিনি আরো বলেন, আমরা এই মসজিদের মুসল্লি সহ বাজারের শত শত ব্যবসায়ী আছি বাথরুমটি আমাদের কোন উপকারে আসছেনা, যিনি এই বাথরুম গুলো করেছেন তিনি তাঁর ব্যক্তিগত লাভের জন্য করেছেন, এতে আমাদের মুসল্লীসহ বাজারের কোনো ব্যবসায়ীদের বিন্দু পরিমাণ কোনো উপকারে আসছেনা,আমরা মুসলিম আমাদের এবাদত করার সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ ঘর, আমরা সেখানেও লাভ লোকসানের হিসাব করি। মসজিদের মুসল্লী ও এলাকা বাসি বিষয়টি লালমোহন উপজেলা ইউএনওর দৃষ্টি কামনা করছি।
