অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শণ করলেন জেলা প্রশাসক

ঘুর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ভোলা সদরের পূর্ব ইলিশা দালালবাজার ও তুলাতুলী এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং বেড়িবাঁধ রক্ষায় সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বুধবার (২৬ মে) তিনি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শণে যান। এ সময় অন্যানদের মধ্যে ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান এবং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া উপস্থিত ছিলেন।
