সর্বশেষঃ

ভোলা পৌর ৪নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করেছেন কাউন্সিলর মোঃ আসাদ হোসেন জুম্মান।

ভোলা পৌরসভার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (নম স্কুল) মাঠে একই ওয়ার্ডের পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

কাউন্সিলর আসাদ হোসেন জুম্মান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছি। সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করা হয়েছে। তাই যারা প্রকৃতপক্ষে সহায়তা পাবার যোগ্য তারাই প্রধানমন্ত্রীর এই অর্থ সহায়তা পেয়েছেন। তিনি আরও বলেন, সুখে দুঃখে ওয়ার্ডবাসী পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

এ সময় বিশিষ্ট সমাজসেবক জাবির হাসনাইন ডিকেনসহ ভোলা পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।