সর্বশেষঃ

করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী’র গৃহীত পদক্ষেপ বাস্তব সম্মত

ভোলায় ১৩ হাজার কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ

ভোলায় বর্তমান করোনাকালীন পরিস্থিতি ও ঈদকে সামনে রেখে ১৩ হাজার কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উপদ্বোধন করেন জেলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনাকালীন সময়ে তার গৃহীত পদক্ষেপ বাস্তব সম্মত। মানুষ এটা গ্রহণ করেছে। আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা যেমন কমছে, তেমন মৃত্যুর সংখ্যাও কমেছে। যেটা গত কয়েকটি আগেও ১শ’ এর উপরে ছিল। তিনি আরো বলেন, আমাদের ভোলাতেও ভাল অবস্থানে রয়েছে। গ্রামের অভাবী এমন কোন মানুষ নেই যে তারা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ পায় নি।


তোফায়েল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার পরিবারকে নগদ অর্থ ও ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছেন। এ সময় তিনি করোনা সংক্রমণরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং কর্মহীন হয়ে পড়া লোকজন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।