লকডাউনের প্রথম দিনে নিস্তব্ধ ভোলার বাংলাবাজার

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে সরকার। আজ সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য ভোলাসহ সারাদেশে চলছে লকডাউন। প্রজ্ঞাপনে এক সপ্তাহ লকডাউনের মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের না হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। এবং জরুরী সেবা চালু রাখা ও নির্দেশ রয়েছে।

লকডাউনের প্রথম দিন (৫ এপ্রিল সোমবার) বাংলাবাজারে শহরের সকল মার্কেট, খাবার হোটেল, রাস্তার পাশে চায়ের দোকান, হার্ডওয়্যার ও স্টেশনারিসহ সকল জরুরীহীন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নেই ক্রেতা-বিক্রেতাদের কোন কোলাহল। রাস্তায় নেই কোন যানজট। পুরো শহর জুড়ে রয়েছে নিস্তব্ধ পরিবেশ। প্রয়োজনের তাগিদে কেউ কেউ রাস্তায় বের হলেও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে বের হচ্ছে। সকাল থেকে স্থানীয় চেয়ারম্যান এর পক্ষ থেকে বার বার মাইকিং করা হচ্ছে।

আজ আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোলার বাংলাবাজারে এক ব্যবসায়ীকে নিষেধাজ্ঞা না মানায় ১ (এক) হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দৌলতখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ।
