মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরফ্যাশনের রবিন মোল্লার মৃত্যু
ভোলায় তৃতীয় শ্রেণি কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন

ভোলায় ৫ দফা দাবি পূরণের লক্ষে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে সোমবার (২২ মার্চ) বেলা ১১টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির পালন করা হয়। তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সদস্যরা জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন।
মানববন্ধনে বক্তারা যেসব দাবি তুলেন সেগুলো হলো- ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম গ্রেড ১১তম করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়ন কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের দ্রুত ব্যবস্থা নিতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি -২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্ততে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
বক্তারা বলেন, ‘জাতির জনকের কন্যার সরকার মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে যুগোপযোগী শিক্ষানীতি উপহার দেয়েছেন। তবে, এই শিক্ষানীতির আলোকে দীর্ঘদিনের কাঙ্খিত চাকরি বিধিমালা-২০১২ জারি করা হলেও বাস্তবায়ন হয়নি একটি দাবিও।’
বর্ণিত দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মোঃ সুমন, লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাবুদ্দিনসহ বিভিন্ন উপজেলার অন্যান্য নেতারা।
