সর্বশেষঃ

তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ॥ আহত-২

ভোলার তজুমদ্দিনে ট্রাকলরির চাপায় স্কুলছাত্র হোন্ডা আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে অপর ২ আরোহী। সংবাদ পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে আনেন। ট্রাক ড্রাইভারকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
হাসপাতাল ও থানা পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুঞ্জেরহাট টু তজুমদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ওভারটেক করার সময় ট্রাকলরির চাপায় হোন্ডা আরোহী স্কুলছাত্র মোঃ তুহিন (১৭) নিহত হয়েছে। সে কাচিয়া ইউনিয়নের লোকমানের ছেলে এবং কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এসময় অপর ২ আরোহী রিফাত ও তৃপ্তি আহত হয়। পালিয়ে যাওয়ার সময় মেসার্স সালেম ট্রেডার্সের ট্রাকলরির ড্রাইভার ইমরান কে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, লাশ পুলিশের হেফাজতে পোস্ট মর্টেমের জন্য ভোলা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।