ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২১ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মমিন টুলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন সৈয়দ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস, জেলার বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আবদুল্লাহ খান, জেলা প্রশাসনের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করেন জেলা শিশু একডেমী ও শিল্পকলা একাডেমির বরেণ্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
