লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
আ’লীগের মনোনয়নপত্র এমপি জ্যাকবের হাতে তুলে দিয়ে দোয়া চাইলেন দুই প্রার্থী
মনপুরায় ইউপি নির্বাচনে আ’লীগের দুই প্রার্থীর বাপক শোডাউন

ভোলার মনপুরায় আসন্ন প্রথমধাপে ইউপি নির্বাচনে হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত আ’লীগের প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক ও অলি উল্লাহ কাজল নৌকার মনোনয়নপত্র ভোলা-৪ আসানের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের হাতে তুলে দেন। পরে এমপি জ্যাকবের কাছে দোয়া চান।
মঙ্গলবার সকালে সাবেক এমপি ও জ্যাকবের পিতা মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জেয়ারত করেন। পরে বিকেল ৫ টায় নৌকার মনোনীত দুই প্রার্থী মনপুরা আসলে হাজার হাজার মানুষ অভ্যর্থনা জানাতে নদীর পাড়ে অবস্থান নেয়। ইউপি নির্বাচনে দুই প্রার্থীকে শেখ হাসিনার নৌকা, জ্যাকব ভাইয়ের নৌকা স্লোগান দিয়ে ব্যাপক শোডাউনের মাধ্যমে বরণ করে নেন স্থানীয়রা।
পরে সন্ধ্যা হাজিরহাট সদরে সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার জনতার সামেন শেখ হাসিনা ও এমপি জ্যকবের উন্নয়নের ফিরিস্তি তুলে বক্তব্য দিয়ে নৌকায় ভোট চান হাজিরহাট ইউনিয়নের নৌকার প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক। পরে তিনি আ’লীগের সাবেক সভাপতি মরহুম মাষ্টার সিরাজুল ইসলাম ও মরহুম আসলাম ফরাজীর কবর জেয়ারত করেন।
এইদিকে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী অলি উল্লা কাজলকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে দক্ষিণ সাকুচিয়া নিয়ে যায় আ’লীগের নেতাকর্মীরা। পরে কোড়ালিয়া বাজারে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা সংবর্ধনা দেয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মাতাব্বর, সম্পাদক মহিউদ্দিন মিয়া, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আ’লীগের সম্পাদক শাহ আলম ব্যাপারী, যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, যুবলীগের যুগ্ম সম্পাদক জাবেদ ফলাজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইলিয়াছ চৌধুরী সহ অন্যান্যরা।
