ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এর তাৎপর্যতা নিয়ে আলতাজের রহমান কলেজের আলোচনা সভা

ভোলায় আলতাজের রহমান কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্যতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলতাজের রহমান ডিগ্রি কলেজের উদ্যোগে রবিবার (৭ মার্চ) সকালে কলেজের হল রুমে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় কলেজের উপাধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশীদ, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রশিদ খাঁন, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোসাঃ জোহরা আকতার, বাংলা বিভাগের প্রভাষক হালিমা আকতার, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ মাহাবুবুল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক তানভীর রনি, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ নুরে আলমসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকুতোভয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ, বিচক্ষণ দূরদৃষ্টি, সাহসিকতা, প্রগতিশীল মনোভাব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তারা ভাষণের পটভূমি ও বাঙালি জাতির মুক্তির আন্দোলনে এর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকালে সকলের জন্য উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। তাই আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধে এই ভাষণের অবদান অপরিসীম।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান।
