ভোলায় গণহত্যা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩রা মার্চ) সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মার্চের দিবসগুলো উদযাপনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি ঘিরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ব্যক্তিদের দেয়া নানা পরামর্শমূলক বক্তব্যে দিবসগুলো উদযাপনে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও দিবস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
