ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
ভোলা পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডে নৌকার মেয়র প্রার্থীর গণসংযোগ

আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। পাঁশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নৌকা মার্কার মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান ভোলা পৌরসভার ২ নং ওয়ার্ডের অফিসার পাড়া ও গাজীপুর রোড এলাকার বিভিন্ন স্থানে দোকান পাট, সড়ক ও বাসা বাড়ীতে পাঁয়ে হেঁটে হেঁটে গণসংযোগ চালান। এসময় তিনি সকল ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান এবং ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান সম্পর্কে ভোটারদের অবহিত করেন।
এসময় মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা, ভালবাসা জানান, কেউবা দোয়া-আর্শীবাদ করেন, কেউ কেউ অগ্রীম বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গণসংযোগকালে ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজুসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মেয়র প্রার্থী মনিরুজ্জামান এর কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারী রাত পর্যন্ত সকল মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগণ নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালাতে পারবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
