ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
ভোলায় পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতার গণসংযোগ

আগামী ২৮ই ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে জমজমাট ভোলা সদরের নির্বাচনী মাঠ। ভোলা সদর রোডে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ট্রুম্যানের জন্য ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন
রবিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ শেষে পৌরসভার সদর রোডে ভোটার দের কাছে ভোট চান কেন্দ্রীয় যুবদলের এই নেতা এই সময়ে তার সাথে ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী হারুনুর রশিদ ট্রুমান সাংগঠনিক সম্পাদক এনামুল হক সহ বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস,যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক মনির হোসেন যুবদল নেতা মাসুম, হানিফ পঙ্খী মহিবুল্লাহ, ফারুক আব্দুল লতিফ টিটু সহ যুবদলের নেতা কর্মীরা।
ছাত্র দলের সভাপতি নূরে আলম সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিএনপির সর্ব স্তরের নেতাকর্মীরা।
এসময় ভোটার দের কাছে লিফলেট বিতরনের মাধ্যমে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে হারুন অর রশিদ ট্রুম্যান কে ভোলা পৌর মেয়র হিসেবে নির্বাচিত করতে প্রচারনা চালান তারা।
