ভোলা পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডে নৌকার পক্ষে মনিরুজ্জামানের প্রচারণা

পঞ্চম ধাপের পৌরসভার নির্বাচনে ভোলা পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভা ৪নং ওয়ার্ডে প্রচারনা চালিয়েছেন।
এ সময় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও গ্রামীন জনউন্নয়নের এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।
রবিবার (২১ফেব্রুয়ারী) সকালে তারা এ প্রচারনা চালান। এ সময় পুলিশ লাইন্স, বৈদ্য বাড়ী, চরনোয়াবাদ ও তার আশেপাশের বিভিন্ন সড়ক এবং বাসা বাড়ীতে গিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান এবং ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হয় সে ধারণা দেন।

উল্লেখ্য, আগামী ২৮শে ফেব্রুয়ারি ভোলা পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৬ তারিখ রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
