সর্বশেষঃ

ভোলায় ভাষা শহীদদের সম্মান জানিয়ে ফুলেল শ্রদ্ধা

ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিটে ভোলার সরকারী স্কুল মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে এ দিবস পালন করা হয়েছে। শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা আওয়ামীলীগ সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠন ফুল দিয়ে দিবসটি পালন করে।


দিবসটিকে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা।

ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারকে সজ্জিত করা হয়েছে নানান রংয়ে। ফুল দেয়ার জন্য রাত ১০টা থেকে রাত

১২টা ১মিনিট পর্যন্ত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের লোকজন সরকারী স্কুল মাঠে অবস্থান করতে থাকেন।


রাত ১২টা ১ মিনিটে লালমোহনের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়া ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে

ফুল দেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তার পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, জেলা কারাগার, ভোলা প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ভোলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, কৃষকলীগ,

শ্রমিকলীগ, আইনজীবী সমিতি, ভোলা স্কাউটস, লেডিস ক্লাব, ভোলা থিয়েটার, এলজিইডি, তাতীলীগ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক এবং সরকারী-বেসরকারী সংস্থা।

শহীদ মিনারে ফুল দেয়ার পর মাঠে অবস্থিত সকল অঙ্গ-সংগঠনের লোকজনদেরকে নিয়ে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

পরিচালনা করা হয়। অন্যদিকে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।