ভোলায় কৃষি ও মৎস্য অফিসের কর্মকর্তাদের সাথে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় কৃষি ও মৎস্য অফিসের সাথে অতিদরীদ্র পরিবারের উন্নয়ন নিয়ে কাজ করা প্রসপারিটি প্রকল্পের কর্মকর্তাদের সাথে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা কৃষি অফিস হলরুমে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের অওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়সা খাতুন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুন রায়। সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
এর আগে সকালে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে আরও উপস্থিত ছিলেন পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, প্রকল্প কর্মকর্তা আবু বকর, ও টেকনিক্যাল অফিসার লাবলিহুড আরাফাত রহমান পলাশ। সভায় বক্তার সরকারের সংস্থাগুলের সাথে সমন্বয় করে জনগণের গ্রামের অতিদরীদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে কাজ করার কথা ব্যাক্ত করেন।
