ভোলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিনের ইন্তেকাল, সংকটাপন্ন স্ত্রী- বিশিষ্ট জনদের শোক

ভোলা কে, জাহান কমপ্লেক্সের মালিক, খলিফা পট্টি ফেরদাউস জামে মসজিদের সেক্রটারী, ভোলা পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলমের বড় ছেলে, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭০) বছর।
শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঢাকার সুত্রাপুর আজগর আলী হাসপাতালে মহামারীতে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন তিনি।
একই মহামারীতে সংকটাপন্ন রয়েছেন তার স্ত্রী বিউটি বেগম (৪৭), একই হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ভোলায় শোকের ছায়া নেমে আসে। তার স্মৃতি চারণ করে ভোলার সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুল মালেক বলেন, আমরা চতুর্থ শ্রেনী থেকে একসাথে পড়াশুনা করেছি। একজন ভালো মানুষের মধ্যে যেসকল ভালো গুনগুলো থাকা দরকার তার চারিত্রিক, সামাজিক বৈশিষ্টের মধ্যে সকল গুন গুলোই ছিল। বিশেষ করে তার সমাজ সেবায় এবং মানুষের উপকারে ছিল বিশেষ টান।
তার মৃত্যতে শোক ও শোক সমতপ্ত পবিারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারন সম্পাদক আবদুল মোমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র), ভোলা জেলা সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুনুর রশীদ ট্রুম্যান, প্রবীণ সাংবাদিক এমএ তাহের, মিয়া মোহাম্মদ ইউনুস, এ্যাডভোকেট রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলার বাণী পরিবার, দ্বীপকণ্ঠ পরিবার, মোহনা ডায়াগনষ্টিক এন্ড হসপিটালের চেয়ারম্যান ডাঃ রফিকুল ইসলাম, ব্যাংকের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, মোহনা ডায়াগনষ্টিক এন্ড হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। জানাজা নামাজের সময় পরে জানানো হবে।
