মনপুরার উন্নয়নে পৌরসভা, জাতীয় গ্রিডে সংযোগ ও ফেরি সার্ভিসসহ একাধিক উদ্যোগ এমপি নয়নের
ভোলা পৌরসভাকে পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার কাজ করছি : মনিরুজ্জামান

ভোলা পৌরসভার আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর চরনোয়াবাদ কালী মাতার মন্দির চত্বরে ভোলা পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, ভোলা পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর বিগত দিনে ভোলা পৌরসভার বাসিন্দাদের সুখে-দুখে পাশে ছিলাম, এখনো আছি। ভোলা পৌরসভাকে আধুনিকায়ন করার পাশাপাশি পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছি। ভোলা পৌরসভাকে পর্যটন নগরি হিসাবে গড়ে তুলতে কাজ করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির আরো বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয়। সারাদেশে উন্নয়ন হচ্ছে। ভোলাতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন অনুজ বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন দিলীপ বৈদ্য ও শ্যামল দেবনাথ। আরো উপস্থিত ছিলেন, পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ সহ সভাপতি রিওয়াজ উদ্দিন, সদর উপজেলা যুবলীগ আহবায়ক মনির উজ জামান মনির মিয়াজি, চরনোয়াবাদ কালী মন্দির কমিটির সভাপতি কমল বৈদ্য প্রমুখ। এছাড়াও চরনোয়াবাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
