সর্বশেষঃ

জমকালো আয়োজনে ‘দৈনিক ভোলা টাইমস’ পত্রিকার ৮ম বর্ষপূর্তি উদযাপন

ভোলা থেকে প্রকাশিত বহুল আলোচিত “দৈনিক ভোলা টাইমস” পত্রিকার অস্টম বর্ষে পদার্পন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করেছে পত্রিকাটি। রবিবার (১৪ই ফেব্রুয়ারি) পত্রিকাটির নিজস্ব কার্যালয়ের হলরুমে এ বর্ষপূর্তী পালন করা হয়। প্রতিষ্ঠার শুরু থেকে সকল শুভানুধ্যায়ী ও স্পন্সরদের সাথে নিয়ে নিয়মিত বর্ষপূর্তী পালন করে আসছে দৈনিক ভোলা টাইমস পরিবার। বর্ষপূর্তী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে এক বর্নাঢ্য র‌্যালী ভোলা শহর প্রদক্ষিণ শেষে পুনরায় পত্রিকা কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সকল অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর আলোচনা সভার মাধ্য দিয়ে অস্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা ইউএনও মোঃ রুহুল আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিটিভি’র ভোলা জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসাৎ সাফিয়া খাতুন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার নির্বাহী উপদেষ্টা জুলফিকর আহমেদ জুয়েল, দৈনিক ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ, দৈনিক শাহনামা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, জয়যাত্রা টিভি’র ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ তুহিন খন্দকার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এন এ আলমসহ দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সকল থানা ও উপজেলা প্রতিনিধিগণ। এরপর সন্ধ্যায় সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কওে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।