ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
ভোলার ভেলুমিয়ায় প্রসপারিটি প্রকল্পের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রসপারিটি প্রকল্পের আয়োজনে অতিদরীদ্র নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।
ভেলুমিয়া বাজারে প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ আবু বকর, প্রিন্সিপ্যাল অফিসার হালিমা পারভিন ডেইজু ও টেকনিক্যাল অফিসার (লাভলিহুড) আরাফাত রহমান পলাশ। প্রশিক্ষণে অতিদরীদ্র ৩০জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। মাস ব্যাপী প্রশিক্ষণের পর প্রতিজন প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হবে।
